যারা উদ্যোক্তা হতে চান,,


✍✍ স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটা গুলোও

            ধরা দেয় গোলাপ হয়ে। 


✍✍ জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা 

      উচিত। সৃষ্টি কর্তা প্রতিটি মানুষকে কিছু না কিছু 

      ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটা

      জানতেই পারবেনা যতদিন না তুমি সেটা চেষ্টা করে 

      দেখছো।


✍✍  ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়,ব্যর্থতা নতুন করে 

            আবার শুরু করার প্রেরণা।হাল ছেড়ে দেওয়া মানেই

             হেরে যাওয়া। 


✍✍ যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান 

           আর কে হতে পারে? 


✍✍ আমরা অনেকসময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া

            একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কি

            অসম্ভব দক্ষতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার। 


✍✍ সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব

            শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নেয় তারপর শিক্ষা 

             দেয়। 


✍✍ গুরু শীষ্য কে যদি  একটি অক্ষর ও শিক্ষা দেন,তবে পৃথিবীতে 

            এমন কোনও জিনিস নেই যা দিয়ে সেই শীষ্য গুরুর ঋণ শোধ 

            করতে পারে। 


✍✍ মেনে নিয়ে এগিয়ে যাওয়া খুব সাহসী মানুষের কাজ।আর এই

           সাহস যাদের আছে তারাই মানসিক তৃপ্তি পায়।


✍✍ সবথেকে মহৎ ত্যাগ হল যখন অন্যের জন্য তুমি তোমার নিজের 

           সুখময় মুহূর্ত গুলো ত্যাগ করো।


✍✍ সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের 

            আনন্দ ও ততোই বাঁধ ভাঙ্গা।

Comments