প্রত্যেক মানুষই একটি ধারাল অস্ত্র ব্যবহার করে

 


প্রত্যেক মানুষই একটি ধারাল অস্ত্র ব্যবহার করে

                                     ---------আশিন ধর্মপাল


# প্রত্যেক মানুষই এমন এক ধারাল অস্ত্র নিয়ে জন্মে, যেটি সে আমৃত্যু ব্যবহার করে যায়।


# আর এই ধারাল অস্ত্রকে সগাথাবর্গের ব্রাহ্মণ সংযুক্তে তথাগত দেশনা করেছিলেন। তথাগত সেখানে মনুষ্যের জিহ্বাকেই একটা ধারাল অস্ত্রের সাথে তূলনা করেছেন। 


#


আর এছাড়া জাতকের সুজাত জাতকেও দেখবেন, বোধিসত্ব কিভাবে তার মাতাকে উপদেশ দিয়েছেন এই ধারাল অস্ত্র নিয়ন্ত্রণের জন্যে।


শুধুমাত্র এই ছোট্ট জিহ্বার অনিয়ন্ত্রনের কারনেই

মানুষ তার আপনজনদের হারায়।

বন্ধু তার প্রিয় বন্ধুকে হারায়।

শিষ্য তার গুরুর স্নেহাশিস হতে বঞ্চিত হয়।

পরিবারে, সমাজ সবখানেই কলহ লোগে থাকে।


শুধু জীহ্বার দ্ধারাই বোধিসত্ব এমন গুরুকর্ম করে বসেছিলেন, যেটার ফলবিপাক থেকে বুদ্ধত্ব লাভের পরও পার পাওয়া যায়নি। সুন্দরী পরিব্রাজকের দ্ধারা অপমান, চিঞ্চামানবিকার দ্ধারা অপমানিত হতে হয়। এমনকি ছয় বৎসর সাধনা করতে হয়েছিল কেবল এই জিহ্বার অনিয়ন্ত্রিনের কারণে।


এই লাগামছাড়া  জিহ্বার কারণেই আম্রপালিকে নগর পতিতা হয়ে জীবন ধারন করতে হয়েছিল।


এমন এমন আরো অনেক ভয়ানক গল্প রয়েছে যেগুলি কেবল এই দুই ইঞ্চির জিহ্বার কারণেই ভোগ করতে হয়েছে।


শুধুমাত্র এই জিহ্বার অনিয়ন্ত্রনের কারনেই

মনুষ্য এমন ভয়বহ কর্ম করে বসে। 

যার কারনে সেই কর্ম তাকে নরকে কল্পান্তর ধরে দুঃখ ভোগ করতে হয়। 

প্রেতলোকে যেতে হয়। অসুরলোকে যেতে হয়।

তীর্যক প্রানী হয়ে জন্মাতে হয়।


সুতরাং কিছু বলার পূর্বে সত্য মিথ্যাকে ভালভাবে জেনে তবেই বলুন।


মনে রাখবেন, আপনার মুখে কিন্তু শুধু খাওয়ায় না, মাঝেমধ্যে এমন কর্ম করিয়ে দিবে যার ফল আপনার কল্পনার বাইরে। 


তাই প্রত্যেকেরই জিহ্বায় লাগাম দেয়া উচিত।

কথা এমন একটা জিনিস বুঝে শুনে না বললে জীবন ফিনিশ

Comments