নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান

 


যা কিছু করেন প্রথম একটু আইডিয়া নিবেন এখন বর্তমান তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ অনেক কিছুই আগে থেকে ধারণা নিয়ে ফেলে তাই আপনিও নিতে পারেন,,

🔰 নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান❓❓❓


পার্ট-১

 (এভাবে লিখার কারন যাতে পোস্ট বেশী লম্বা হওয়ায় আবার  আমরা পড়তে অনাগ্রহী না হই🤦‍♀)


🍂 এখনকার সময়ে সবাই নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। বর্তমান সময়ের আকর্ষনের জায়গাও কিন্তু নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখা।যদি আপনি নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান তবে ভেবে দেখুন তো আপনার মধ্যে আছে কিনা এ গুণগুলো যা একজন সফল উদ্যোক্তার থাকা উচিৎ❗


🎯 আত্মবিশ্বাস - আপনি কি আত্ববিশ্বাসী? উদ্যোক্তার সবচেয়ে বড় গুণই তার আত্মবিশ্বাস। একজন সফল উদ্যোক্তা হতে আপনাকে সবার আগে আত্মবিশ্বাসী হতে হবে কারন আপনার আত্মবিশ্বাস ই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে।🌼


🎯 ধৈর্য্যশীলতা- আপনার ধৈর্যশীলতা দিয়েই আপনার ব্যবসার রাস্তাকে অধিক মসৃন করতে হবে। ব্যার্থতা নামক শব্দকেও কিন্তু এই ধৈর্য দিয়েই হারাতে হবে। তাই ধৈর্যশীলতার মাধ্যমে ব্যবসার কঠিন পথ পাড় করেই আপনি হবেন সফল উদ্যোক্তা🌼


🎯 কঠোর পরিশ্রমী -উদ্যোক্তা হতে হলে কঠোর পরিশ্রমী হতে হবে। তিল তিল করে গড়ে তুলা ব্যাবসাকে অনেক বড় শিল্পে পরিণত করার জন্য কিন্তু পরিশ্রম আর সততার কোনো বিকল্প নেই। তাই আপনাকে হতে হবে ডায়নামিক। উদ্যোক্তা হতে হলে পিওন থেকে শুরু রাষ্ট্রীয় প্রধানের সাথেও কথা বলা হতে পারে। তাই আপনাকে হতে অনেক পরিশ্রমী আর একজন হাল না ছাড়া মানুষ।🌼


🎯লক্ষ্য স্থির করা-  জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লক্ষ্য স্থির করা। আপনি যখন কিছু করতে চাইবেন নানান সমস্যা আসবেই তখন আপনার মনে হবে না আপনাকে দিয়ে আর হবেনা। এই কাজটি করা যাবেনা এটা আপনার মনোবল ভেঙ্গে দেয় তাই লক্ষ্য ঠিক করুন আর মনে রাখবেন, উদ্যোক্তার বড় গুন হলো সে সব সময় তার লক্ষ্য ঠিক রাখে আর সেই লক্ষ্য পুরণের জন্য ছোট ছোট গোল সেট করে এগিয়ে যায়।🌼


🎯 অধ্যবসায়- জীবনে যে কোন কিছু অর্জনের জন্যই প্রচন্ড রকমের অধ্যাবসায়ী হতে হয়।অধ্যাবসায় ছাড়া অর্জন সম্ভব না।একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে অনেক অধ্যাবসায়ী হতে হবে।জীবনে চলতে গেলে বাঁধা আসবেই, তাই বলে থমকে গেলে চলবে না ,সামনে যতই বাঁধা আসুক না কেন অবিরাম বিভিন্ন পন্থা অবলম্বন করে সে সমস্ত বাঁধাকে দূর করতে হবে।🌼


🔰 আপনি যদি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে চান তাহলে আপনার হাতে থাকা লাগবে একটি স্মার্টফোন অথবা একটি ল্যাপটপ আর কিছু লাগবে আইডিয়া এতেই যথেষ্ট,,

আর আপনি যদি গতানুগতিক বাজারে যে সকল ব্যবসা-বাণিজ্য হয় সেগুলো যদি আপনি করতে চান সেগুলো আর যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনার থাকা লাগবে নলেজ এবং আইডিয়া,,



🚩 আজকে এট্টুকই, যাতে আমরা আবার স্কিপ না করি।🙊



🍂উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি🙆

Comments