আত্মবিশ্বাস... ?

 


উদ্যোক্তা হতে আত্মবিশ্বাস........? প্রয়োজন,

🍁আত্মবিশ্বাস ...নিজের আত্মা থেকে আসা বিশ্বাস 😊

.......................................................


আত্মবিশ্বাসে বলীয়ান ব্যক্তি পাহাড় টলাতে পারেন? 

সুখী ও সমৃদ্ধ জীবন গঠনের মূলশক্তি এটাই... প্রতিদিনের কর্মপ্রচেষ্টায় নিজেকে আত্মবিশ্বাসী হয়ে গড়ে তুলুন একটু একটু করে 🥰


আত্মবিশ্বাস বাড়ানোর উপায়....অনুশীলন করুন, আলো আসবেই ✌️


১) মেনে নিতে শিখুন।

২) নিজেকে বিশ্বাস করুন, আমিই পারি, পারব।

৩) যে কোন কাজের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিন।

৪) সুখে থাকার অভিনয় করুন কখনো নিজের দুঃখ কষ্ট মার্কেটিং করবেন না। 

৫) কথা বলুন চোখে চোখ রেখে।

৬) বিরক্তির বিরুদ্ধে লড়াই করুন ও বিরক্তিকর সাহচর্য এড়িয়ে চলুন। 

৭) নিজেকে কখনোই বিষন্নতায় ভুগাবেন না..নিজেকে হালকা করুন সর্বদা। 

৮) সর্বদা ইতিবাচক চিন্তা করার অভ্যাস শুরু করুন এখনই। 

৯) আগ্রহের জায়গায় দক্ষতা বাড়ান...নতুনত্বের প্রতি নিজেকে আগ্রহী করে গড়ে তুলুন। 

১০) পর্যাপ্ত বিশ্রাম ও কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিশ্রম করার অনুশীলন করুন।

১১) খুব মনোযোগ দিয়ে শুনুন, তারপর বলুন...ভালো শ্রোতা হন।

১২) নেতিবাচক মানুষের সঙ্গ ত্যাগ করুন এখনই। মনে রাখবেন নেতিবাচক মানুষেরা ভাইরাস.. তাদের সঙ্গ আপনাকে সংকুচিত করতে করতে নিঃশেষ করে দিবে।সাবধান 

১৩) সবসময় মেরুদণ্ড সোজা ও মাথা উচুঁ করে হাঁটুন।

১৪) নিজেকে সব সময় সঠিক ভাবা বাদ দিন...নিজেকে বিনয়ী করুন। 

১৫) নিজের প্রাপ্তি ও অপ্রাপ্তিগুলো লিখে ফেলুন এখনই। আরও কার্যকর কর্মপন্থা ঠিক করে আগাতে থাকুন... কখনো কোন কিছুতেই নিজের লক্ষ্য থেকে একবিন্দুও সরবেন না। 

১৬) অঙ্গভঙ্গীতে আত্মবিশ্বাসী মনোভাব  ভাব ফুটিয়ে তুলুন।

১৭) নিজের ব্যাপারে নেতিবাচক কথা বলবেন না কখনোই।কাউকে আপনাকে নিয়ে উপহাস,তুচ্ছ তাচ্ছিল্য, মজা  করার সুযোগ দিবেন না। 

১৮) নিত্যনতুন মানুষের  সাথে মিশুন ও সম্পর্কের নেটওয়ার্ক বাড়ান প্রতিদিন। 

১৯) নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করুন !

২০) আপনার চেহারা দেখে বুঝতে হবে আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং মনোবল আছে,

সবাকে আত্মবিশ্বাসী সুখী ও সমৃদ্ধ জীবনের অগ্রীম অভিনন্দন ও শুভেচ্ছা 🙏

Comments