সাফলতা চান...সফলতা সবাই চাই কিন্তু এটা প্রত্যাশা মাত্র😊
সফলতা তার হাতেই কেবলমাত্র ধরা দেয়, যে বা যারা যোগ্যতা অর্জন করেছে 🤔
.....................................
আত্মবিশ্লেষন করুন......সফলতা অর্জনের জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে পেরেছেন কিনা?
আপনি কি আসলেই যোগ্য ☺️
সফলতা অর্জনের ১০টি শর্তঃ
০১. প্রতিটি ব্যর্থতা সাফল্য অর্জনে একএকটি অভিজ্ঞতা মাত্র, পরবর্তী অর্জনের সিড়িঁ।ব্যর্থতাকে হাসিমুখে গ্রহণ করে এগিয়ে যাওয়া শিখতে হবে।প্রতিটি ব্যর্থতাই এক একটা অমূল্য অভিজ্ঞতা💪
০২. স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে,কারো দ্বারা নিজের স্বপ্ন চুরি হতে দেওয়া যাবে না।প্রতিটা সমালোচক এক একজন স্বপ্নচোর। স্বপ্নচোরদের থেকে সাবধান।অধিকাংশ মানুষের ব্যর্থতার একমাত্র কারণ সমালোচনা সহ্য করার ক্ষমতা অর্জন না করা।
সমালোচিত হওয়ার চেষ্টা করুন... এটা উপভোগ করুন ✌️
০৩. সেবা ও সহযোগীতার সংস্কৃতি সৃষ্টি করুন।কাজকে সেবা হিসেবে সন্মান করুন। প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করুন। আজকের কাজ কখনোই অাগামীকালের জন্য অপেক্ষায় রাখবেন না🙂
০৪. কখনোই একটা প্ল্যান বা কাজ বা পেশায় আটকে থাকবেন না... সর্বদা প্ল্যান বি নিয়ে কাজ করুন। মনে রাখবেন যারা প্ল্যান বি নিয়ে কাজ করে তারাই নিত্যনতুন চমকের জন্ম দেয়🤷♂️
০৫. সব সময়ে শেখার আর অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করুন।যে বিষয়ে আপনি অনুপ্রাণিত তা দীর্ঘদিন ধরে রাখার ক্ষমতা ও কৌশল আয়ত্ত করুন। সর্বদা দীর্ঘমেয়াদী কর্মকৌশল নিয়ে কাজ করুন... ন্যূনতম ২ বছর, ৫ বছর.. সম্ভব হলে ১০ বছর👍
০৬. নিজের লক্ষ্যে অটল থাকুন (না বলতে শিখুন)।সবার সাথে ভাল ব্যবহার করুন কিন্তু অপ্রয়োজনীয় অপচয়কৃত সঙ্গ ত্যাগ করুন। মনে রাখবেন হালকা বন্ধুত্বে, সস্তা বিনোদনের জন্য আমরা জীবনের মহামূল্যবান সময়ের সর্বোচ্চ অপচয় করি🙏
০৭. আপনার প্রতিষ্ঠানের ভাল একটি নাম দিন।নিজের ও নিজের কাজকে ব্র্যান্ডিং করতে শিখুন। প্রতিনিয়ত আপনার ব্র্যান্ডভ্যালু বাড়াতে সর্বোচ্চ দক্ষতা উন্নয়ন করুন এবং ব্র্যান্ডকে প্রমোশন করতে প্রযুক্তির সহযোগিতা নিন🌅
০৮. প্রতিটা সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মুল্যবান। যেকোন সুযোগ ভালোভাবে সময় নিয়ে পর্যবেক্ষণ ও মুল্যায়ন করার অভ্যাস গড়ে তুলুন। প্রতিটা সফল মানুষের সবচেয়ে বড় যোগ্যতা সুযোগ সন্ধানী... সুযোগ শিকারী হয়ে নিজেকে গড়ে তুলুন🤭
০৯. সমস্যার অংশ না হয়ে প্রতিনিয়ত সমাধানের অংশ হওয়ার চেষ্টা করুন। অভিযোগ করার বদলে সুযোগ খুঁজে নিন🤔
১০. সফল মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করুন.. যে কোন প্রতিকুলতা মধ্যেও মুল্যবান সম্পর্কগুলো রক্ষা করুন। হাজারো সস্তা মানুষের সাথে সময় কাঠানোর সম্পর্কের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন সফল মানুষের সঙ্গ।কারণ প্রতিটা সফল মানুষ সুযোগের অফুরন্ত ভান্ডার... তারা ক্ষমতা রাখেন যে কোন সুযোগ নেওয়ার ও দেওয়ার🤫
সফল হওয়ার হাজারো সুযোগ হয়ত আপনার জীবনের অতীতের কাছে মুখ থুবড়ে পড়েছে, একই সুযোগ হাজার লক্ষ মানুষের জীবন পরিবর্তন করে আলোকিত করে দিয়েছে.... তাই সফলতা চান?
সফলতা অর্জনের দৃষ্টিভঙ্গী অর্জন করুন।
সবার আলোকিত সাফল্যময় জীবনের জন্য শুভকামনা 🥰


Comments
Post a Comment